পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৭টা থেকে পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত নির্ধারিত এলাকায় গ্যাস সংযোগ সম্পূর্ণ বন্ধ থাকবে।
যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলোর মধ্যে রয়েছে—আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের সব এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, জিরাবো, গাজীরচট, নয়ারহাট, বলিভদ্রপুর, লতিফপুর, মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকা।
এ ছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে বলেও জানানো হয়েছে।
গ্রাহকদের আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।