মধ্যরাতে ইডেন কলেজে বিক্ষোভ, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি

স্টাফ রিপোর্টার
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ইডেন মহিলা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের গেটে টানানো বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জানা গেছে, রাত ১১টার দিকে ইডেন কলেজ ও প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা ক্যাম্পাসের কয়েকটি গেট ভেঙে ফেলারও চেষ্টা করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব বন্ধের দাবি জানান। এ সময় ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

বিক্ষোভকারীরা গেটে টানানো ছাত্রদলের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠলেও পরে তা নিয়ন্ত্রণে আসে।

এর আগে সন্ধ্যার পর ইডেন কলেজের গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ কথাটি রঙ দিয়ে মুছে ফেলা হয়। এ ঘটনার জের ধরেই একদল শিক্ষার্থী আন্দোলনে নামে বলে জানা গেছে।

সম্পর্কিত