লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মধ্য চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৯ ভোট পেয়ে মো. মিজানুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পেয়েছেন ৩ ভোট।
বিদ্যালয় প্রাঙ্গণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পুরো নির্বাচন ও ভোট গণনা প্রক্রিয়া তদারকি করেন কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শরিফ উদ্দিন।
এ সময় কমলনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি কামরুল হাসান, ফলকন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওদুদ হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি মো. মিজানুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন পরিচালনা কমিটির নেতৃত্বে মধ্য চর ফলকন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে আরও এগিয়ে যাবে।