মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধ নিয়ে নানা প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার প্রচারিত ওই সাক্ষাৎকারে ট্রাম্পকে ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে— এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, “যখন আমি এটি অনুভব করব, ঠিক আছে, তখন।”
ইরানের নতুন সর্বোচ্চ নেতা প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হয় তিনি ক্ষতিগ্রস্ত, সম্ভবত কোনো রকমে বেঁচে আছেন।”
হরমুজ প্রণালী সম্পর্কেও মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, “প্রয়োজন হলে প্রণালী দিয়ে তেল ট্যাংকারগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্র।” তবে আশাবাদ ব্যক্ত করে বলেন, “আশা করি সবকিছু খুব ভালোভাবে এগোবে, দেখা যাক কী হয়।”
ইরান যুদ্ধের তীব্রতাসহ আগামী পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, আগামী সপ্তাহে “আমরা তাদের খুব কঠোরভাবে আঘাত করব। আমরা ইতোমধ্যে তাদের এতটাই ক্ষতিগ্রস্ত করেছি যে তাদের পুনর্নির্মাণ করতে বছরের পর বছর সময় লাগবে।”
উপসাগরীয় মিত্রদের সঙ্গে “অসাধারণ ঐক্য” উল্লেখ করে ট্রাম্প বলেন, “নিজেদের রক্ষা করার ক্ষেত্রে খুব ভালো কাজ করছে তারা।”