ইউক্রেনজুড়ে মঙ্গলবার রাতে রুশ হামলায় অন্তত ৯ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, নিয়ন্ত্রিত বোমা, ড্রোন ও কামান ব্যবহার করা হয়েছে। কিয়েভ, জাপোরিঝিয়া ও দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে এসব হামলা চালানো হয়। জাপোরিঝিয়ায় রুশ হামলায় ছয়জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ। হামলায় শহরের বিভিন্ন এলাকার আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থানে আগুন লাগার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহও ব্যাহত হয়। দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাঁচটি জেলায় রুশ ড্রোন ও কামান হামলায় আরও তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী কিয়েভ ও জাপোরিঝিয়ার সামরিক-শিল্প স্থাপনা এবং পরিবহন কেন্দ্র লক্ষ্য করে উচ্চ-নির্ভুল ভূমিভিত্তিক অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এদিকে ইউক্রেন সতর্ক করে বলেছে, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে। এর ফলে ইউক্রেনের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার হতে পারে বলে আশঙ্কা করছে কিয়েভ। মধ্যরাতের কিছু পর ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার আগে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি করা হয়। এরপর শহরের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, শহরটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তিনি বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান। ইউক্রেনের জরুরি পরিষেবা জানিয়েছে, হামলায় কিয়েভের একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে যায়। এতে একজন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে সতর্ক করে বলেছিলেন, রাশিয়া উত্তর কোরিয়া থেকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পেয়েছে এবং দেশটি উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। কিয়েভের দাবি, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করছে। একই সঙ্গে উত্তর কোরিয়াও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করছে বলে দাবি করেছে ইউক্রেন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়িয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের সীমিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। মার্কিন নির্মিত প্যাট্রিয়টসহ অল্প কয়েকটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কার্যকর। তাই ইউক্রেন পশ্চিমা মিত্রদের কাছে আরও প্যাট্রিয়ট ব্যবস্থা ও পিএসি-৩ প্রতিরোধী ক্ষেপণাস্ত্র চেয়ে আসছে। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার ভূখণ্ডের গভীরে সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও রসদ সরবরাহ কেন্দ্র লক্ষ্য করে দূরপাল্লার হামলা বাড়িয়েছে।
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের তুলনায় কাতার ইসরায়েলের জন্য বেশি বিপজ্জনক। একই সঙ্গে তিনি জানিয়েছেন, চলতি বছরের নির্বাচনের পর ক্ষমতায় এলে কাতারকে আনুষ্ঠানিকভাবে ‘শত্রু রাষ্ট্র’ ঘোষণা করবেন। শনিবার চ্যানেল ১২-এর এক অনুষ্ঠানে বেনেট বলেন, ইরানের অবস্থান সম্পর্কে সবাই জানে, কারণ তারা প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের কথা বলে। তবে কাতার ভিন্ন কৌশলে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। বেনেট অভিযোগ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় অংশ নেওয়া হা...
মরক্কো থেকে শত শত অভিবাসী স্প্যানিশ ছিটমহল সেউতায় প্রবেশের ঘটনা নিয়ে নিজেদের অভিবাসনবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মরক্কোর উত্তর উপকূল থেকে সাঁতরে বহু নারী, পুরুষ ও শিশু সেউতায় প্রবেশ করেছেন। সেউতার প্রেসিডেন্ট হুয়ান ভিভাস জানিয়েছেন, গত কয়েক দিনে প্রায় এক হাজার ৫০০ অভিবাসী সেখানে প্রবেশ করেছেন, যা ২০২১ সালের পর সবচেয়ে বড় অভিবাসী প্রবেশের ঘটনা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন হোয়াইট হ...
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি বলে ভারতের লোকসভায় উপস্থাপিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার অবস্থান, ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ও দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। বিভিন্ন সূত্রের বরাতে তিনি দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন কিংবা কোনো আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে তার ফেরার পথ তৈরি হচ্ছে—এমন দাবিও প্রচার করা হয়েছে। একই স...
ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট আন্দোলনের মধ্যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর দেশটির নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ যোশী। রাষ্ট্রপতির দপ্তর শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তার পর প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে প্রহ্লাদ যোশী ভারতের কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রীয় সরকার ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) মধ্যে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন তিনি। দিল্লির যন্তর-মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চ...