দেশে ২ কোটি ৫৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল
ছবি: স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল জানিয়েছেন, এবারের ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ কোটি ৫৫ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান অত্যন্ত ভালো। আন্তর্জাতিক পরীক্ষাগারে যাচাইয়ের পর ইউনিসেফের মাধ্যমে উন্নতমানের ক্যাপসুল দেশে আনা হয়েছে।

তিনি আরও জানান,

বর্তমানে সরকারের কাছে লাল ও নীল রঙের মোট ২ কোটি ৬০ লাখ ক্যাপসুল মজুত রয়েছে। কোনো শিশু যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য প্রয়োজনে পরবর্তী দিনগুলোতেও ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউসুফ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত