হাম সন্দেহে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৫ জনের

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৫০ জন নতুন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এবং ১৮৭ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশে মোট এক লাখ ২২ হাজার ১৫০ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ১৫ হাজার ১৯৪ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ চার হাজার ৭১৭ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ এক হাজার ৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭১৫ জন শিশুর মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্পর্কিত