বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ১৭তম

স্টাফ রিপোর্টার
 ছবি: বায়ুদূষণ
ছবি: বায়ুদূষণ

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। শহরটির বায়ুমান স্কোর ২৩১, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপালের রাজধানী কাঠমাণ্ডু, যার স্কোর ১৬২। তৃতীয় অবস্থানে আছে চীনের চেংদু, যার বায়ুমান স্কোর ১৫৮।

অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা আজ বায়ুদূষণের তালিকায় ১৭তম অবস্থানে রয়েছে। ঢাকার বায়ুমান স্কোর ৯৪, যা সহনীয় বা তুলনামূলকভাবে ভালো মানের বাতাস নির্দেশ করে।

এর আগে গতকাল শনিবার (২৫ এপ্রিল) ঢাকার বায়ুমান স্কোর ছিল ৯৬ এবং অবস্থান ছিল ১৩তম। একই সময়ে দিল্লি ছিল শীর্ষে, স্কোর ছিল ২৪৬।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ হলে ভালো বায়ু, ৫১ থেকে ১০০ হলে সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে ধরা হয়।

সে অনুযায়ী, দিল্লির বায়ু খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে, কাঠমাণ্ডুর বায়ুও অস্বাস্থ্যকর পর্যায়ে। তবে ঢাকার বাতাস বর্তমানে তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আইকিউএয়ার।

সম্পর্কিত