রোববার দুপুর পর্যন্ত ঘন কুয়াশার আশঙ্কা, ব্যাহত হতে পারে আকাশ–নৌ–সড়ক যোগাযোগ

 ছবি: দৈনিক নতুনচাঁদ
ছবি: দৈনিক নতুনচাঁদ

রোববার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আকাশ, নৌ ও সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার (০৩ জানুয়ারি) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।

ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।

এদিকে রাজশাহী, পাবনা, নওগাঁ, সিরাজগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনও অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দেশের আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে।

বিষয়:

সম্পর্কিত