ইউনূস সরকারের কর্মকাণ্ড তদন্তে রিট খারিজ

স্টাফ রিপোর্টার
 ছবি: অধ্যাপক ড. ইউনূস
ছবি: অধ্যাপক ড. ইউনূস

অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সময়কালের কর্মকাণ্ড তদন্তের আবেদন জানিয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এম কে রহমান এবং রিটকারী আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত রোববার রিটের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আইনজীবী এম কে রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্তের জন্য আবেদন করা হয়েছে। তিনি দেশের বিভিন্ন খাতের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

রিটকারী আইনজীবী মহসিন রশীদ বলেন, বিভিন্ন বিষয়ে তদন্তের আবেদন জানানো হয়েছে এবং তদন্তের প্রক্রিয়া সরকার নির্ধারণ করতে পারে বলেও তিনি মত দেন।

শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদন খারিজ করে আদেশ দেন।

সম্পর্কিত