রাউজানে বিএনপি কর্মী হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
রাউজানে বিএনপি কর্মী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার ছবি: সংগৃহীত
রাউজানে বিএনপি কর্মী হত্যার ঘটনায় দুই আসামি গ্রেপ্তার ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন পূর্ব রাউজান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. শফি (৩৯) ও মো. সুমন (৩৩)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখীল খামারটিলা এলাকায় বিএনও ব্রিকফিল্ডের উত্তর-পূর্ব পাশে সড়কে পূর্ব শত্রুতার জেরে কাউছার জামান বাবলুকে (৩৪) গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের পিতা আবুল কালাম বাদী হয়ে রাউজান থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, প্রত্যক্ষ সাক্ষীর তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।

সম্পর্কিত