পতেঙ্গায় ৫ লাখ ইয়াবা উদ্ধার, আটক ৯

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। এ সময় ৯ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাত সোয়া ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৫ নম্বর ঘাট এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট ৯ জনকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে আরও জানা যায়, উদ্ধার করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১৫ কোটি টাকা।

এ ঘটনায় শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের র‌্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে র‌্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ইয়াবার উৎস, আটক ব্যক্তিদের পরিচয় এবং সংশ্লিষ্ট মাদক নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

সম্পর্কিত