নির্ধারিত দামে এলপিজি বিক্রির আহ্বান লোয়াবের

স্টাফ রিপোর্টার
 ছবি: এলপিজি গ্যাস সিলিন্ডার
ছবি: এলপিজি গ্যাস সিলিন্ডার

দেশজুড়ে এলপিজি সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের প্রেক্ষিতে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির আহ্বান জানিয়েছে LPG Operators Association of Bangladesh (লোয়াব)।

বুধবার (৮ এপ্রিল) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সব এলপিজি পরিবেশক ও খুচরা বিক্রেতাকে নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে Ministry of Commerce Bangladesh জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসকদের কাছে একটি চিঠি পাঠিয়ে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই লোয়াব এ আহ্বান জানায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির খবর পাওয়া গেছে। এ অবস্থায় অভিযানের মাধ্যমে অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।

লোয়াব জানায়, এলপিজি বোতলজাতকারী প্রতিষ্ঠানগুলো সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার সরবরাহ করছে। তাই বাজারে বেশি দামে বিক্রি করা অনৈতিক এবং বেআইনি। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের সময়ে জনদুর্ভোগ কমাতে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

এদিকে Bangladesh Energy Regulatory Commission (বিইআরসি) সর্বশেষ গত বৃহস্পতিবার এলপিজির দাম প্রতি কেজিতে ৩২ টাকা ৩০ পয়সা বাড়িয়ে এপ্রিল মাসের নতুন মূল্য নির্ধারণ করেছে। ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২৮ টাকা।

তবে বাজার ঘুরে দেখা গেছে, অনেক জায়গায় ভোক্তাদের ১২ কেজির সিলিন্ডার কিনতে দুই হাজার টাকার কাছাকাছি দাম গুনতে হচ্ছে, যা নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি।

সম্পর্কিত