বাজারে কাঁচা মরিচের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত কমেছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া ও তালতলা বাজার ঘুরে কাঁচা মরিচের দামে এমন চিত্র দেখা গেছে। খুচরা বাজারগুলোতে বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ মাত্র দুই সপ্তাহ আগেও বাজারভেদে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ৪০০ থেকে ৪২০ টাকা পর্যন্ত উঠেছিল। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বাইরে থেকে কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। পাশাপাশি দেশের প্রধান মরিচ উৎপাদনকারী অঞ্চলগুলো থেকেও নতুন করে বিপুল পরিমাণ মরিচ পাইকারি বাজারে আসতে শুরু করেছে। ফলে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমেছে। তালতলা বাজারের কাঁচা মরিচ বিক্রেতা জাহিদ বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে নিয়মিত কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজারে সরবরাহের ঘাটতি নেই। বন্যার কারণে একসময় কৃষকের উৎপাদন ব্যাহত হলেও বর্তমানে বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি বাজারে মরিচ আসছে। এতে দাম কমে এসেছে। বাজার করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রাসেল মিয়া বলেন, কাঁচা মরিচ রান্নার অন্যতম প্রয়োজনীয় উপকরণ। কয়েক দিন আগেও দাম বেশি থাকায় ৫০ গ্রামের বেশি কেনা কঠিন ছিল। এখন দাম ৩০০ টাকা পর্যন্ত কমে যাওয়ায় স্বস্তি লাগছে। বাজার বিশ্লেষকদের মতে, পচনশীল কৃষিপণ্যের দামে হঠাৎ বড় ধরনের ওঠানামা ঠেকাতে স্থায়ী সংরক্ষণাগার গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি স্থানীয় সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা গেলে আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বাজারকে আরও স্থিতিশীল রাখা সম্ভব।
চলতি ২০২৬–২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে বৈধ ব্যাংকিং চ্যানেলে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ। প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবাহের ইতিবাচক প্রভাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা আরও জোরদার করবে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, জুলাই মাসে বৈধ ব্যাংকিং চ্...
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে আবারও নিত্যপণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বেশির ভাগ সবজির দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি চড়া রয়েছে কাঁচা মরিচের দাম। পাশাপাশি পেঁয়াজ, মাছ, মুরগি ও ডিমের দামও বাড়তি রয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে নিত্যপণ্যের এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে। এছাড়া বেগুন ১২০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৬০ থেকে ২০০ টাকা, করলা ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটোল, ঢেঁড়স, কাঁক...
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন...
দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত ও বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সরবরাহ ব্যাহত হওয়ায় সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। রাজধানীর রামপুরা, খিলগাঁও, তালতলা ও মালিবাগ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে অনেক পণ্যের দাম কেজিপ্রতি ২০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে। ক্রেতারা প্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন, অনেকেই আগের তুলনায় কম প...
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, থাইল্যান্ড দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ধারাবাহিকভাবে বাড়লেও বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের আরও বড় সুযোগ রয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মেলার উদ্বোধন করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের পরিম...