দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রোববার (২৫ জানুয়ারি) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এবার প্রতি ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৫৭৪ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দামে আজ সোমবার (২৬ জানুয়ারি) থেকে স্বর্ণ বিক্রি করা হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের তেজাবি স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নতুন করে দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। অন্য ক্যারেটের দামও বৃদ্ধি পেয়েছে—
-
২১ ক্যারেট: ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা
-
১৮ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা
-
সনাতনপদ্ধতি: ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার-নির্ধারিত ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
একই সঙ্গে রুপার দামও বৃদ্ধি পেয়েছে। প্রতি ভরিতে রুপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের জন্য নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৩২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। অন্য ক্যারেটের দাম হলো—
-
২১ ক্যারেট: ৬ হাজার ৯৪০ টাকা
-
১৮ ক্যারেট: ৫ হাজার ৯৪৯ টাকা
-
সনাতনপদ্ধতি: ৪ হাজার ৪৩২ টাকা
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম দেশের বাজারে ১০ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৭ দফা বেড়েছে, ৩ দফা কমেছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল; এর মধ্যে ১০ বার বৃদ্ধি ও ৩ বার হ্রাস করা হয়েছিল।