রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ ব্যাংক আরও ৫০ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার ক্রয় করা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, মার্চ মাসে প্রবাস আয়ের প্রবাহ সর্বকালের সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার বা ৩৭৫ কোটি ডলারে পৌঁছায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি এপ্রিল মাসে কেন্দ্রীয় ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি মার্কিন ডলার। এছাড়া ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার।
মূলত ঈদুল ফিতরকে ঘিরে প্রবাসীরা তাদের পরিবারের কাছে বেশি অর্থ পাঠানোয় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।