ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফ জানান, উত্তরবঙ্গগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপভ্যানকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।