বরিশালে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মাহিন্দ্রার চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নগরীর রূপাতলী-দপদপিয়া সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মাহিন্দ্রার যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাতও রয়েছেন। গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ জানায়, পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা বরিশাল নগরীর রূপাতলীর দিকে যাচ্ছিল। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন ঢাল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি রূপাতলী থেকে যাত্রী নিয়ে কুয়াকাটার দিকে যাচ্ছিল। সংঘর্ষে মাহিন্দ্রার চালক ও পাঁচ যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক জুবায়ের জানান, মাহিন্দ্রাটি পটুয়াখালী থেকে পাঁচজন যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। দপদপিয়া সেতুর টোলঘরসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির বাসটির সঙ্গে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ছয়জনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল জানান, সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উভয় পাশে যানবাহনের ধীরগতি দেখা দেয়। এতে কিছু সময়ের জন্য সড়কটিতে যানজটের সৃষ্টি হয়।
বগুড়ার শেরপুর উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছনকা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— নওগাঁর ধামইরহাট উপজেলার চাঁনকুড়ী গ্রামের আব্দুল গফুরের ছেলে মাছুদুর রহমান (৩৮) এবং একই উপজেলার জাহানপুর গ্রামের ওসমান আলীর ছেলে নয়ন (৩৮)। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই দি...
বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক ও মাছবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কাজীপাড়া বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত চারজনের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তিনি হলেন ময়মনসিংহের কোতোয়ালি থানার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তবে নিহত অন্য তিনজন মাছ ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নওগাঁ থেকে বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই...
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাত পৌনে ৮টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন উপজেলার পুরাতন বন্দর এলাকার অনন্ত দাস (২৯), কাটাবাড়ি ইউনিয়নের আনোয়ার হোসেন (৪২) ও তার মেয়ে আয়েশা (৮), রংপুর সদরের লোকমান হোসেন (৪৫), কু...
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) রাতে উপজেলার খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা বাবুপাড়া গ্রামের দুলাল সরকারের স্ত্রী রাধা রানী সরকার (৪০) এবং দ্বিজেন্দ্র নাথ সরকারের স্ত্রী অঞ্জনা রানী সরকার (৫০)। দুর্ঘটনায় আহত হয়েছেন অজিত চন্দ্র সরকার। তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল...
লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কল্যাণী সাহা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় কার্তিক সাহা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত কল্যাণী সাহা ওই এলাকার মৃত পরেশ সাহার স্ত্রী। এ ঘটনায় তাকে বাঁচাতে গিয়ে তার ছোট মেয়ে বৃষ্টি সাহা আহত হয়েছেন। স্থানীয়রা জানান, কল্যাণী সাহার স্বামী কয়েক বছর আগে মারা যান। তিন মেয়ের মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়েকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। প্রতিবেশীদের ভাষ্য, তাদের ঘরের স্টিলের দরজার ওপর দিয়ে বিদ্যুতের তার...