খাগড়াছড়িতে বিদ্যালয়ের টিনশেড ভবন আগুনে পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের একটি টিনশেড ভবন আগুনে পুড়ে গেছে। শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিস্যার চাকমা জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দেখতে পান প্রায় ১৩০ ফুট লম্বা ভবনটি আগুনে আংশিকভাবে ধ্বংস হয়েছে।

আগুনে ভবনের ৪টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাথমিকভাবে আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ধারনা অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাদের আগমনের আগেই ভবনের বড় অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস আশপাশের অন্যান্য অংশ রক্ষা করতে সক্ষম হয়।

বর্তমানে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

সম্পর্কিত