জিয়ার আদর্শে সমৃদ্ধ দেশ গড়া সম্ভব: আসলাম

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মপ্রণালী অনুসরণ এবং বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও শান্তির জনপদে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা আসলাম চৌধুরী এফসিএ।

শনিবার (৩০ মে) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, সর্বক্ষেত্রে মেধাবী ও সৎ মানুষদের কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা এবং আত্মনির্ভরশীল জাতি গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রকৌশলই সর্বোত্তম পথ।

তিনি বলেন, ইতোমধ্যে সীতাকুণ্ড ও চট্টগ্রাম-৪ আসনের উন্নয়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতে সীতাকুণ্ড এবং চট্টগ্রাম-৪ নির্বাচনি এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

আসলাম চৌধুরী আরও বলেন, পর্যটন, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় উপাসনালয়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে পুরো চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দীর্ঘ সময়ের ধৈর্য ও সাহসিকতার ফলেই বর্তমান অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। তাই হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভবিষ্যতে আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত