ব্রাহ্মণবাড়িয়া-২: রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

স্টাফ রিপোর্টার
 ছবি: ব্যারিস্টার রুমিন ফারহানা
ছবি: ব্যারিস্টার রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রার্থীর মধ্যে বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুপুরে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত হাঁস প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয়টি আসনের ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। চূড়ান্তভাবে বৈধ প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জন।

দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

প্রতীক পেয়ে রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন,

“আমি আমার ভোটার, কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা আমাদের দেখে ছোট ছোট বাচ্চারা চিৎকার করে, ‘আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা’। তাই এই মার্কা আমার নয়, আমার ভোটারদের।”

নিজের পালিত হাঁস চুরির ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন, “আমার হাঁসগুলো যদি কেউ চুরি করার চেষ্টা করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।”

রুমিন ফারহানা বলেন,

“আমি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী। ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তারা যা বলবেন, যেভাবে চাইবেন, আমি সেই অনুযায়ী উন্নয়ন করব।”

সম্পর্কিত