ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-এর ফুলবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম ও নাতি ইব্রাহিম খলিলকে আটক করেছে পুলিশ।

ফুলবাড়িয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে ও নাতির লাঠির আঘাতে বৃদ্ধ নিহত হয়েছেন। মূল অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র জানায়, নিহত হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

ঘটনার দিন জমি নিয়ে তুচ্ছ বিরোধের জেরে রফিকুল ইসলাম, তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ অন্যরা মিলে হোসেন আলীর ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, তারা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আঘাতে হোসেন আলী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সম্পর্কিত