ফটিকছড়িতে শোভাযাত্রা-মেলায় নববর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফটিকছড়ি-তে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলার উদ্বোধনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বেসরকারিভাবে বিজয়ী এমপি সরোয়ার আলমগীর।

তিনি বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে কৃষি কার্ড কর্মসূচির মতো আধুনিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। পাশাপাশি গণতান্ত্রিক সরকার গঠন ও নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম। তিনি বলেন, সকলের সম্মিলিত অংশগ্রহণে অসাম্প্রদায়িক চেতনায় নববর্ষ উদযাপন সফল হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, বিপুল চন্দ্র দেসহ স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজনে শোভাযাত্রা, মেলা, বিভিন্ন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

সম্পর্কিত