রামিসা হত্যার বিচারে ধানমণ্ডিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
রামিসা হত্যার বিচারের দাবিতে ধানমণ্ডিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। ছবি: সংগৃহীত
রামিসা হত্যার বিচারের দাবিতে ধানমণ্ডিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর ধানমণ্ডিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) বিকেল ৪টায় ধানমণ্ডি ৭ নম্বর সড়কের বায়তুল আমান মসজিদের সামনে ধানমণ্ডি সোসাইটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল আশপাশের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে ধানমণ্ডি সোসাইটির সদস্য, স্থানীয় নারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে ধানমণ্ডি সোসাইটির নবনির্বাচিত সভাপতি মোসাদ্দেক হাবিব বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অনেক সময় মানুষ নীরব ভূমিকা পালন করে। নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সঠিক বিচার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা প্রয়োজন।

অন্যান্য বক্তারা বলেন, শিশু ও নারী নির্যাতনের প্রতিটি ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমবে। তারা শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত বিচার সম্পন্নেরও দাবি জানান।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় সারাদেশে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে এবং বিচার নিশ্চিতের দাবি এখন সাধারণ মানুষের প্রত্যাশায় পরিণত হয়েছে।

সম্পর্কিত