চট্টগ্রাম সরকারি সিটি কলেজে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লিখিত অভিযোগ দাখিল করেছে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে সংগঠনের নেতারা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ জমা দেন। পরে অভিযোগপত্রের কপি তুলে দেওয়া হয় কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েমসহ চট্টগ্রাম দক্ষিণ শাখার নেতাদের মাধ্যমে।
শিবির নেতারা তাদের দাবিতে বলেন,
হামলার সঙ্গে জড়িত সকলকে দ্রুত শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এছাড়া তারা অভিযোগ করেন, দায়িত্বে অবহেলা ও নিষ্ক্রিয়তার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
শিবিরের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়েছে।