প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর প্রেসিডেন্ট ঝু জিয়াই। শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।
বৈঠকে পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন প্রকল্পে অর্থায়ন এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এআইআইবি প্রেসিডেন্ট ঝু জিয়াই তিন সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। চলতি বছরের ১৬ জানুয়ারি তিনি ব্যাংকটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।