আইএমএফ প্রতিনিধির সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

স্টাফ রিপোর্টার
 ছবি: সচিবালয়ে আইএমএফ প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সচিবালয়ে আইএমএফ প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কর্মসূচি এবং আইএমএফের সঙ্গে সহযোগিতা জোরদার করার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাত দিনের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনেই গুরুত্বপূর্ণ এ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৯টায় সচিবালয়ে এসে নিজ দপ্তরে যোগ দেন তিনি।

এছাড়া দিনভর প্রধানমন্ত্রীর আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

সম্পর্কিত