রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে বিরোধী দলের ওয়াক-আউট

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ভাষণ চলাকালে জামায়াতে ইসলামীসহ বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ৩টা ৪০ মিনিটে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

এর আগে ১১-দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে বিক্ষোভ দেখান। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাঁদের শান্ত করার চেষ্টা করেন।

জানা গেছে, জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা আগে থেকেই রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলেন। সংসদে কোনো ইস্যুতে প্রতিবাদ জানাতে বিরোধী দল বা সদস্য ইচ্ছাকৃতভাবে কক্ষ ত্যাগ করলে তাকে ‘ওয়াক আউট’ বলা হয়।

এদিন সকালে জাতীয় সংসদে শপথ নিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামাল। তাদের শপথগ্রহণ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

সম্পর্কিত