ঈদের দিন বন্ধ থাকবে মেট্রো ট্রেন চলাচল

স্টাফ রিপোর্টার
 ছবি: মেট্রো ট্রেন
ছবি: মেট্রো ট্রেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেট্রো ট্রেন চলাচল নিয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

সংস্থার পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম জানান, ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, ঈদের পরের দিন থেকে যথারীতি নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেন চলাচল করবে।

মেট্রো রেলের এই সিদ্ধান্তের ফলে ঈদের দিন যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবস্থার ওপর নির্ভর করতে হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত