কারাগার থেকে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগ নেত্রী Shilpi Begum। বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে Kashimpur Central Women's Jail থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেলার শিরিন আক্তার।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে Chief Metropolitan Magistrate Court Dhaka মানবিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন। আদালতের বিচারক Mostafizur Rahman এ আদেশ দেন।
জামিন মঞ্জুর হলেও প্রয়োজনীয় কাগজপত্রে বিচারকের সই বাকি থাকায় তাৎক্ষণিক মুক্তি সম্ভব হয়নি। ফলে শিল্পী বেগম ও তার শিশুকে এক রাত কারাগারেই থাকতে হয়।
পরবর্তীতে বুধবার সকালে জামিন সংক্রান্ত নথিতে সই সম্পন্ন হলে তা দ্রুত কারাগারে পাঠানো হয়। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।