দেশে কোথাও লোডশেডিং নেই: বিদ্যুৎমন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
ছবি: জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

দেশে কোথাও বর্তমানে লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,

লোডশেডিং একটি সাময়িক সমস্যা ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে কিছু সময় দুটি মেশিন বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও লোডশেডিং নেই।

তিনি আরও বলেন, পল্লী বিদ্যুতের লাইন দীর্ঘ হওয়ায় কোথাও কোথাও সাময়িক ট্রিপ বা ত্রুটি দেখা দিলে বিদ্যুৎ পুনরুদ্ধারে কিছুটা সময় লাগে, তবে এটি নিয়মিত লোডশেডিং নয়।

জ্বালানি সংকট নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তেলের অভাবে কোনো লোডশেডিং হয়নি। বরং কৃত্রিম সংকট তৈরি করে কিছু অসাধু চক্র পরিস্থিতি জটিল করার চেষ্টা করেছিল।

তিনি আরও জানান, ডিজেল চুরি ও কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত