ভোলা-১ আসনে ৩০ কেন্দ্রে পার্থ এগিয়ে

স্টাফ রিপোর্টার
 ছবি: পার্থ
ছবি: পার্থ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-1 (সদর) আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। মোট ১১৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৩০টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে এগিয়ে রয়েছেন বিএনপি জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেন সাধারণ ভোটাররা।

সন্ধ্যায় গণনা শেষে ঘোষিত ৩০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দেখা যায়, আন্দালিব রহমান পার্থ পেয়েছেন ৩২ হাজার ৫৩৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ২২ হাজার ৮৫ ভোট। ফলে প্রাপ্ত ফলাফলে পার্থ উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।

তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সব কেন্দ্রের ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত চূড়ান্ত ফল ঘোষণা করা যাবে না। কেন্দ্রভিত্তিক এই ফলাফল পরিবর্তিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সম্পর্কিত