যুদ্ধ বাধলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্পের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার
 ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ছবি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যদি পুনরায় যুদ্ধ শুরু করতে ‘বাধ্য’ হয়, তাহলে ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।

শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এর আগে হরমুজ প্রণালীতে জাহাজের ওপর হামলার পর মার্কিন বাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার এবং উপকূলীয় রাডার স্থাপনায় হামলা চালিয়েছে, কারণ ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

তিনি বলেন, পরিস্থিতি এমন পর্যায়ে যেতে পারে যেখানে যুক্তরাষ্ট্র আর সংযম দেখাবে না এবং চলমান অভিযান সামরিকভাবে শেষ করতে বাধ্য হবে। এমন হলে ইরানের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে ইরান পাল্টা প্রতিক্রিয়ায় টানা তৃতীয় দিনের মতো হামলা চালিয়েছে বলে দাবি করেছে। দুই পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে।

ঘটনাটি মধ্যপ্রাচ্যে চলমান শান্তি আলোচনাকে আরও অনিশ্চিত করে তুলেছে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও উদ্বেগ দেখা দিয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে আনার উদ্যোগ নিয়েছে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তারা আরও জানায়, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিমান হামলার সতর্কতায় দু’বার সাইরেন বাজানো হয়।

পাকিস্তানের মধ্যস্থতায় চলমান শান্তি উদ্যোগের লক্ষ্য ছিল সংঘাতের অবসান ঘটানো, তবে বর্তমান পরিস্থিতি সেই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।

সম্পর্কিত