আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। কেন্দ্রীয় সরকার ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) মধ্যে তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগে এ সিদ্ধান্তের কথা প্রকাশ করেন তিনি।

দিল্লির যন্তর-মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থী আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। নিট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন।

আন্দোলনকারীদের দাবির মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াও পরীক্ষা ব্যবস্থার সংস্কার, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার বিষয় ছিল।

এর আগে কেন্দ্রীয় সরকার ও সিজেপির মধ্যে দুই দফা বৈঠক হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। শনিবার তৃতীয় দফার বৈঠকের আগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর আন্দোলনের ভবিষ্যৎ কর্মসূচি এবং নতুন শিক্ষামন্ত্রী নিয়োগের বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সম্পর্কিত