২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে তিনজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত দেশে মোট ৯৩ হাজার ৭৫৫ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৯৬৫ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১৬০ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ১৭১ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৭৭ হাজার ৭৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৯৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৯০ শিশুর মৃত্যু হয়েছে।

তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। যদিও ১৫ মার্চ থেকে ২২ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত