জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সেলিম কুমারের মৃত্যু

 ছবি: অভিনেতা সেলিম কুমার
ছবি: অভিনেতা সেলিম কুমার

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী জনপ্রিয় মালায়লম অভিনেতা Salim Kumar আর নেই। শনিবার (৬ জুন) রাত ১০টার দিকে ভারতের Kochi শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা, লিভার সিরোসিস এবং দীর্ঘস্থায়ী ফুসফুসজনিত রোগে (সিওপিডি) ভুগছিলেন এই অভিনেতা। কয়েক বছর আগে তার লিভার প্রতিস্থাপনও করা হয়েছিল। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে মৃত্যুর একদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়।

চিকিৎসকরা ডায়ালিসিসসহ বিভিন্ন ধরনের চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

থিয়েটার ও মিমিক্রি শিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন সেলিম কুমার। সেখানে সাফল্যের পর ১৯৯৭ সালে Ishtamanu Nooru Vattam চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক ঘটে। পরে কৌতুক ও চরিত্রাভিনয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে তিনি মালায়লম চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতায় পরিণত হন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে Satyameva Jayathe, Thenkasipattanam, One Man Show, Meesha Madhavan এবং Kalyanaraman। এসব চলচ্চিত্রের মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী স্থান করে নেন।

শুধু কৌতুক অভিনেতা হিসেবেই নয়, গম্ভীর ও চ্যালেঞ্জিং চরিত্রেও তিনি সমানভাবে প্রশংসিত ছিলেন। Achanurangatha Veedu চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা লাভ করেন। পরে Adaminte Makan Abu সিনেমায় অভিনয়ের জন্য ভারতের মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

তার আকস্মিক মৃত্যুতে মালায়লম চলচ্চিত্র অঙ্গনসহ পুরো ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত