রোববার দেশে আনা হবে কারিনা কায়সারের মরদেহ

স্টাফ রিপোর্টার
 ছবি: কারিনা কায়সার
ছবি: কারিনা কায়সার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর মরদেহ রোববার (১৭ মে) ভারত থেকে দেশে আনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা কায়সার হামিদ।

তিনি জানান, আগামীকাল দুপুরে কারিনা কায়সারের মরদেহ দেশে পৌঁছাবে। এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদ-এ প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

কায়সার হামিদ বলেন, সোমবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ দ্বিতীয় জানাজা শেষে গজারিয়া উপজেলায় তাকে দাফন করা হবে।

লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য চেন্নাই-এ নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সামাজিকমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। পরে ওটিটি ও নাটকের জগতেও নিজের জায়গা তৈরি করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি তিনি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬।

সম্পর্কিত