নোয়াখালীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার, অপমৃত্যুর মামলা

স্টাফ রিপোর্টার
 ছবি: প্রতীকী ছবি
ছবি: প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজ হওয়ার দুদিন পর রঞ্জিত কুরী (৫৩) নামে এক ব্যক্তির লাশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার গোনাই রামশংকর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রঞ্জিত কুরী নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রকাশ চন্দ্র কুরীর ছেলে। স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

পুলিশ জানিয়েছে, নিহতের শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবার জানায়, রঞ্জিত কুরী আগে থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন।

সম্পর্কিত