নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কঠোর নজরদারির ঘোষণা

স্টাফ রিপোর্টার
 ছবি: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ছবি: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে সরকার কঠোর নজরদারি রাখবে এবং কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (৮ মে) সিলেট জেলা পরিষদের ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যস্ফীতির যে চাপ তৈরি হয়েছে, তা সাময়িক। তবে পরিবহন ব্যয় কমাতে বন্দরের সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন। এতে সরবরাহ ব্যয় নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যদি কোনো ধারা দেশের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে তা পরিবর্তনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে।

সরকার বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সম্পর্কিত