দেশে কমলো সোনার দাম, ভরিতে ২১৫৮ টাকা হ্রাস

স্টাফ রিপোর্টার
 ছবি: সোনা
ছবি: সোনা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ৪০ হাজার ৩৩৬ টাকা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।

তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রুপার দামও আগের মতোই বহাল আছে।

সম্পর্কিত