মে মাসের প্রথম ১৭ দিনে ২১৭ কোটি ডলার রেমিট্যান্স

স্টাফ রিপোর্টার
 ছবি: Online
ছবি: Online

চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬১ কোটি ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৫১ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৫০ শতাংশ বেশি।

এর আগে গত এপ্রিলে দেশে রেমিট্যান্স এসেছে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা ছিল দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

সম্পর্কিত