খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ৩টায় ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে মো. চাঁন মিয়া (৫০) নামে এক চালক নিহত হয়েছেন।
নিহত চাঁন মিয়া ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।