ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়।
ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাদিক কায়েমকে অভিনন্দন জানাতে শুরু করেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। কয়েকদিন ধরেই তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতে পারেন—এমন গুঞ্জন ছিল।
এদিকে একই রাজনৈতিক জোট থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ইতোমধ্যে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। ফলে নির্বাচনে জোটের অভ্যন্তরীণ সমীকরণ নিয়েও আলোচনা শুরু হয়েছে।