কুলিয়ারচরে ১২০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১৩ নম্বর লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন উন্নয়ন প্রকল্পের আওতায় বিদ্যালয়ের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির প্রায় ১২০ জন শিক্ষার্থীকে এসব ব্যাগ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. হেলিম মিয়া।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ব্যবহারে সহায়তা করার লক্ষ্যে ইউনিয়ন উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মুশিউর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোবারক হোসেন বোরহান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এ ছাড়া লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষিকা মোছা. শাহানাজ বেগম, সহকারী শিক্ষক মো. ফয়সাল আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সুইটি আক্তার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষিকা সালমা আল হাসানী, নাজমা আক্তার, পপি আক্তারসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. হেলিম মিয়া বলেন, ইউনিয়ন উন্নয়ন প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং শিক্ষা কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখবে।

সম্পর্কিত