হবিগঞ্জ-৪ আসনের সাংবাদিকদের ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী।
বুধবার (৬ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “হবিগঞ্জ-৪, মাধবপুর-চুনারুঘাটের সাংবাদিক ভাইয়েরা কি রাজনৈতিক আধিপত্যবাদীদের রোষানলে পরাধীন?”
একই পোস্টে তিনি আরও উল্লেখ করেন, “প্রকৃত সাংবাদিক ভাইদের কলমের কালি অর্থের চেয়েও দামি।” পাশাপাশি “সালামের পর কালাম হবে” বলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।
তাহেরীর এ পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ এটিকে সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এর মধ্যে রাজনৈতিক ইঙ্গিত খুঁজছেন।
তবে মুফতি গিয়াস উদ্দিন তাহেরী তার পোস্টে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ঘটনার নাম উল্লেখ করেননি। এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট সাংবাদিক বা রাজনৈতিক মহল থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।