চট্টগ্রামে দুর্ঘটনাগ্রস্ত ৭২ পরিবারকে ৩ কোটি অনুদান

স্টাফ রিপোর্টার
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করছে বিআরটিএ। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করছে বিআরটিএ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭২টি পরিবারকে মোট তিন কোটি ১২ লাখ টাকার ক্ষতিপূরণ অনুদান দিয়েছে Bangladesh Road Transport Authority (বিআরটিএ)।

মঙ্গলবার (৫ মে) হাটহাজারীর নতুনপাড়ায় বিআরটিএর বিভাগীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে নিহত ৫৪ জনের পরিবারকে দুই কোটি ৭০ লাখ টাকা এবং আহত ১৮ জনকে ৪২ লাখ টাকা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। দুর্ঘটনায় উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অনেক পরিবার হঠাৎ করেই আর্থিক ও মানসিক সংকটে পড়ে, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে।

তারা আরও বলেন, এই ধরনের আর্থিক সহায়তা শুধু ক্ষতিপূরণ নয়, বরং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি রাষ্ট্রের সহমর্মিতা ও দায়িত্ববোধের প্রতিফলন।

বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কফিল উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবহন খাতের নেতৃবৃন্দ।

সম্পর্কিত