ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় গণহত্যা দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, আড়াইবাড়ী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ভূইয়া।

উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের স্মৃতি তুলে ধরে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এ রাতে নিরস্ত্র বাঙালির ওপর পরিকল্পিত গণহত্যা চালিয়েছিল। এই স্মৃতি আমাদের স্বাধীনতার মূল্য ও ত্যাগ মনে করিয়ে দেয়।

বক্তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

সম্পর্কিত