প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালয়েশিয়ার বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এমএমসি পোর্টসের চেয়ারম্যান সৈয়দ মোখতার আল-বুখারি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন জানান, সোমবার (২২ জুন) মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কুয়ালালামপুরের সাংগ্রি-লা হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশে উৎপাদনমুখী শিল্পকারখানা স্থাপনের বিষয়ে এমএমসি পোর্টসের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়।
দুই পক্ষই ভবিষ্যতে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন বলে জানানো হয়।