তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইলেন স্পিকার

স্টাফ রিপোর্টার
সংসদ ভবনে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ছবি: সংগৃহীত
সংসদ ভবনে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিস্তা প্রকল্প বাস্তবায়ন এবং রোহিঙ্গা সংকট নিরসনে চীনের কার্যকর ভূমিকা কামনা করেন স্পিকার।

বুধবার (২২ এপ্রিল) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিস্তা প্রকল্প বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট নিরসনেও চীনের সক্রিয় ও শক্তিশালী ভূমিকা প্রয়োজন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, তিস্তা প্রকল্প এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্পিকার বলেন, চীন বাংলাদেশের অন্যতম পুরনো ও বিশ্বস্ত বন্ধু। ১৯৭৭ সাল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদার করতে সংসদ সদস্যদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন স্পিকারকে অভিনন্দন জানান এবং চীন সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। পাশাপাশি তিনি বৈশ্বিক জ্বালানি সংকট নিয়েও আলোচনা করেন এবং এসব বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

সম্পর্কিত