বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য পদে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন,
“বুধবার বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের জন্য (জেনারেল সিট) মনোনয়নপত্র কিনব ইনশাআল্লাহ। সারা দেশের বিজ্ঞ আইনজীবী বন্ধুদের দোয়া ও সমর্থন কামনা করছি।”
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন-২০২৬ এর ভোটগ্রহণ আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। এ সিদ্ধান্ত গত ৪ এপ্রিল বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।